বাড়ির চিলেকোঠা থেকে বিরল প্রজাতির ৮ টি পেঁচা উদ্ধার
দি নিউজ লায়ন ; বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার ৮ টি বিরল প্রজাতির পেঁচা। মুর্শিদাবাদের সীমান্তবর্তী দয়ানগর এলাকার এক ব্যক্তির বাড়ির চিলেকোঠার ঘর থেকে এই বিরল প্রজাতির পেঁচা উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন তুফান আলী নামে ওই ব্যক্তির বাড়ি থেকে মোট আটটি পেঁচা উদ্ধার হয়। যার মধ্যে দুটো বড় ও ৬ টি ছোট শিশু পেঁচা আছে।
এদের সকলকে বনদপ্তর এর হাতে এদিন তুলে দেয় বাড়ির মালিক।প্রসঙ্গত দিন কয়েক ধরে ওই ব্যক্তির বাড়ির চিলেকোঠায় প্যাঁচার উপদ্রব শুরু হয় প্রথমে কিছু বোঝা না গেলেও সেখানে থাকা পায়রাকে খেয়ে ফেলতে শুরু করে ওই পেঁচা গুলি। এতেই সন্দেহ হয় বাড়ির মালিক তুফান আলির। তারপর তিনি বাড়ির চিলেকোঠা থেকে ওই পেঁচা গুলি কে আবিষ্কার করেন।
তড়িঘড়ি পুলিশ ও বনদপ্তরের কে খবর দেওয়া হলে ওই পেঁচা গুলি কে নিয়ে যায় বনদপ্তর এর লোকেরা। তাদেরকে চিকিৎসার জন্য এখন পশুর চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে। তুফান আলী বলেন, এই প্যাঁচা গুলি বহুদিন ধরেই বাড়িতে বাসা তৈরি করে বসবাস করছিল, অবশেষে তাদের বনদপ্তর হাতে তুলে দিলাম।

Post a Comment